কালিগঞ্জ প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পৃথক কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওয়াহেদুজ্জামানের নেতৃত্বে উপজেলা সোহরাওয়ার্দী পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামান।
ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ ও যুবলীগের সভাপতি শেখ আনোয়ারুল কবির লিটুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মোজাহার হোসেন কান্টু, উপজেলার সাবেক সাধারণ সম্পাদক খাঁন আসাদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তপন রায়, সাংগঠনিক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, দপ্তর সম্পাদক জহুরুল হক, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, চাম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, সাধারণ সম্পাদক সিদ্দিক বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক ঠাকুর দাস সরকার, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনছার আলী, সাধারণ সম্পাদক ইউপি সদস্য মনোয়ার হোসেন মনো, ধলবাড়িয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক নাজমুৎ শাহাদাৎ রাজা, ভাড়াশিমলা ইউনিয়ন সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আবুল হোসেন, কালিগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক আব্দুল হান্নান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন্নাহার জেবু, শ্রমিকলীগের সভাপতি শেখ শাহাজালাল, কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ উজ্জল, যুব মহিলালীগের সভাপতি ফাতেমা ইসলাম রিক্তা, ছাত্রলীগের সাবেক সভাপতি গৌতম লস্কর, শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি, তরুণলীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, যুবলীগ নেতা শাহ আলম ঢালী, ইফতেকার আলম সুমন প্রমুখ।
এদিকে বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাধারণ সম্পাদক সাঈদ মেহেদীর নেতৃত্বে প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাহার কান্টুর সভাপতিত্বে ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাহিত্য চৌধুরির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক আল মামুন সরদার, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন্নাহার জেবু, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুৎ শাহাদাৎ রাজা, উপজেলা কৃষকলীগের সভাপতি অধিবাস অধিকারী, যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিব ফেরদাউস শিমুল, ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহসান, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল হক সাজু, আওয়ামী তথ্য প্রযুক্তিলীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হান্টু প্রমুখ। আলোচনা সভা শেষে প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয়।
