ঢাকাThursday , 10 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

admin
January 10, 2019 9:56 pm
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকাল ৫টায় পাটকেলঘাটা পাঁচ রাস্তা মোড়ে সরুলিয়া ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমানের সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, তালা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সামাদ, জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা কৃষকলীগের সহ সভাপতি স.ম আতিয়ার রহমান, তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রধান শিক্ষক শেখ আব্দুল হাই, আওয়ামী লীগ নেতা সজল নন্দী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জব্বার, মহিলালীগ নেত্রী মুরশিদা পারভীন পাপড়ী, সাবেক ছাত্রনেতা শেখ জহুরুল হক, মাহবুব হোসেন মিন্টু, স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহীদুজ্জামান পাইলট, আনোয়ার হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মশিয়ার রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী, সাধারণ সম্পাদক সুমন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সরুলিয়া ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মধু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।