ঢাকাThursday , 10 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নেত্রী মনোনয়ন দিলে প্রথমেই সংসদে সাতক্ষীরার সড়ক উন্নয়নের দাবি জানাবো: মাসুদা খানম মেধা

admin
January 10, 2019 10:08 pm
Link Copied!

এস.এম নাহিদ হাসান: মাসুদা খানম মেধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ১৯৯৬ সালে ছাত্রলীগের রাজনীতিতে হাতেখড়ি তার। ছিলেন রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের কার্যকরী সদস্য। আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় গোপালগঞ্জের মেয়ে ও সাতক্ষীরার শ্যামনগরের পুত্রবধূ মেধা একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী।
এ প্রসঙ্গে তিনি কথা বলেছেন দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র সাথে।
তিনি বলেন, রাজনীতির পাশাপাশি আমি মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠন ৭১ এর শাণিত কণ্ঠস্বর গৌরব-৭১ এর উপদেষ্টা। আমি রোকেয়া হলের সভাপতি থাকাকালীন ২০০১ সালের নির্বাচনের দিন বিকাল থেকেই হলের সবাই নিজ নিজ সুবিধাজনক স্থানে চলে যেতে থাকে, কিন্তু আমি হল ছাড়িনি। বঙ্গবন্ধু তো পালিয়ে যাননি, এই কথাটা মাথায় রেখে আমি জীবনের ঝুঁকি নিয়ে হলে অবস্থান করেছিলাম। পরের দিন সকালে শত-শত সাংবাদিকদের সামনে তৎকালীন শিবির-ছাত্রদলের নেতা-কর্মীরা আমাকে লাঞ্ছিত করে এবং প্রাণে মেরে ফেলার ষড়যন্ত্র করে। এটা কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সকলেই জানেন। আমার মতই অনেকে মনোনয়ন চাইবেন। তারাও আওয়ামী লীগের জন্য কাজ করে। নেত্রী তার দেশের উন্নয়নের জন্য, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যাকে ভাল মনে করবেন তাকে মনোনয়ন দিবেন। আমি যদি মনোনয়ন পায় তাহলে আমার এলাকায় মানুষের জন্য নিরলস পরিশ্রম করে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে জননেত্রী শেখ হাসিনার আস্থার প্রতিফলন ঘটাবো। আমি জনগণের সেবক হতে চাই।
কাজ করার সুযোগ পেলে প্রথমেই সাতক্ষীরার যোগাযোগ ব্যবস্থা তথা প্রধান সড়কের মানোন্নয়ন করার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবো। কারণ একটি এলাকার উন্নয়নের প্রথম শর্ত হলো যোগাযোগ ব্যবস্থা। তাই আমি মনে করি আমার এলাকার উন্নয়নের জন্য প্রথম এ কাজটি গুরুত্বপূর্ণ। আমাদের এলাকা থেকে প্রচুর মানুষ অন্য জেলায় কাজের জন্য যায়। কিন্তু সাতক্ষীরা একটি সম্ভাবনাময় জেলা। শুধুমাত্র সঠিক পরিকল্পনার অভাবে এ এলাকার মানুষের শ্রমকে কাজে লাগাতে পারি না। সম্ভাবনাময় এ জেলায় পর্যটন শিল্প বেশ পিছিয়ে। এ শিল্পের যদি বিকাশ ঘটানো যায় তাহলে একদিকে যেমন শ্যামনগর তথা সাতক্ষীরার উন্নয়ন ঘটবে তেমনি আমার এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হবে। তাই আমি সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্পের উন্নয়ন করতে সংসদে জোরালো দাবি জানাবো। পাশাপাশি ছোট-বড় শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে এলাকার পিছিয়ে পড়া নারীদের নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। পাশাপাশি এ অঞ্চলের নারীদের কুসংস্কার থেকে বের করে তাদের দক্ষ শ্রমকে কাজে লাগিয়ে সাতক্ষীরার অভ্যন্তরীণ অর্থনীতিকে চাঙ্গা করতে চাই। বাল্য বিবাহ সমাজের একটি বড় ব্যাধি। বাল্য বিবাহ বন্ধ করতে সর্বস্তরের মানুষের সহযোগিতায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করবো। সাতক্ষীরার শ্যামনগর আইলা দুর্গত এলাকা হওয়ার কারণে এখানকার মানুষ সুপেয় পানির জন্য দুর্বিসহ জীবন কাটায়। এ এলাকার জেলা পরিষদের পুকুরগুলো খনন করে পাড় উঁচু করে দিয়ে পিএসএফ বসাবো। বৃষ্টির পানি ধরে রাখার জন্য বড় বড় জলাধার নির্মাণের উদ্যোগ নেব। পানির জন্য রিভার্স অসমোসিস সিস্টেম করে দেবো। যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করে খেলাধূলায় ফেরাতে স্টেডিয়াম তৈরির উদ্যোগ নেবো। এছাড়া মাদক নির্মূল, সাংস্কৃতিক চর্চা, মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে যা যা করণীয় তা সাতক্ষীরাবাসীর সহযোগিতা পেলে করতে পারবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।