দেবহাটা প্রতিনিধি: ‘মাদককে না বলুন, খেলাকে হ্যাঁ বলুন’ এই স্লোগানে দেবহাটার চালতেতলায় তিন দলীয় ক্রিকেটলীগ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকাল ৪টায় চালতেতলা ইয়াং স্টার ক্লাবের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি।
এ সময় উপস্থিত ছিলেন চালতেতলা ইয়াং স্টার ক্লাবের সভাপতি রহীম মোড়ল, সাধারণ সম্পাদক আব্দুল খালেক মোল্যা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
