ঢাকাWednesday , 9 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মতবিনিময়

admin
January 9, 2019 10:38 pm
Link Copied!

গাজী আল ইমরান, শ্যামনগর: শ্যামনগর উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসএম জহুরুল হায়দার বাবু এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এসএম মিজানুর রহমান (মিজান) শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
বুধবার শ্যামনগর টিএন্ডটি চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফরুল আলম বাবু, শ্যামনগর সরকারি মহসীন কলেজের সাবেক অধ্যক্ষ জিএম ওসমান গনি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, নওয়াবেকী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, প্রভাষক মোশারফ হোসেন, প্রভাষক ওলিউর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।