ঢাকাWednesday , 9 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোল সীমান্তে হুন্ডির টাকাসহ ভারতীয় নাগরিক আটক

admin
January 9, 2019 8:44 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে ৫ লাখ বাংলাদেশি হুন্ডির টাকাসহ জাকিরুল গাজী (২৯) নামে এক ভারতীয় যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার দুপুরে চেকপোস্টে আমদানি-রপ্তানি গেট থেকে টাকাসহ তাকে আটক করা হয়। আটক জাকিরুল গাজী ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁর জয়পুর এলাকার শামসুর রহমান গাজীর ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাকিরুল গাজীকে আটক করা হয়। পরে ক্যাম্পে এনে তার দেহ তল্লাশী করে বাংলাদেশি ৫ লাখ হুন্ডির টাকা উদ্ধার করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, আটককৃত টাকাসহ ভারতীয় নাগরিককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।