কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার গোবিন্দপুুর এএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে গভর্নিং বডির সভাপতি মুকুন্দ কুমার মন্ডলের সভাপতিত্বে ও বাংলা প্রভাষক প্রবীর কুমার রপ্তানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমসের আলী ঢালী। এসময় এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন অধ্যক্ষ গাজী মো. সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হাকিম, সহকারি-প্রধান শিক্ষক শচীন্দ্রনাথ মন্ডল, সহকারি শিক্ষক এসএম সওকাত হোসেন, পরিতোষ হালদার, আব্দুল বারী, পরিমল কুমার রায়, নূর হোসেন, ইতিহাস বিভাগের সহ-অধ্যাপক মো. আলাউদ্দীন, ইসলাম শিক্ষা বিভাগের সহ-অধ্যাপক মোস্তফা নূর মোহাম্মদ, হিসাববিজ্ঞান বিভাগের সহ-অধ্যাপক এসএম হামিদুল ইসলাম, ইংরেজি প্রভাষক প্রকাশ চন্দ্র মন্ডল, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রুহুল আমীন প্রমুখ। দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা মোস্তফা নূর হোসেন।
