ঢাকাTuesday , 8 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় ৪ হাজার ১শ ৮০ পরিবারের মাঝে কম্বল বিতরণ

admin
January 8, 2019 10:37 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার বিভিন্ন ইউনিয়নে অসহায় শীতার্তদের মাঝে সরকারি কম্বল বিতরণ করা হচ্ছে। ইউএনও জুলিয়া সুকায়না, ইউপি চেয়ারম্যান-ইউপি সদস্যরা তালিকানুযায়ী এসব কম্বল বিতরণ করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায় ১০ ইউনিয়নে ইতোমধ্যে ৪ হাজার ১শ ৮০ টি কম্বল পাঠানোর কথা জানিয়েছেন।
এদিকে মঙ্গলবার সকালে লস্কর ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন তালিকাভুক্ত ২শ ৫০ জন নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগ সদস্য সচিব বিভুতী ভূষণ সানা, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, প্যানেল চেয়ারম্যান জিএম তাজউদ্দীন, ইউপি সদস্য হাসানুজ্জামান, রফিকুল ইসলাম, হারু জমাদ্দার, প্রকাশ মন্ডল, মেরিনা পারভীন, ইউপি সচিব ফারুক হোসেন, খালেকুজ্জামান, সাদ্দাম হোসেন মানিক, মাসুদুর রহমান মানিক, নয়ন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।