ঢাকাTuesday , 8 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে শিশু সুস্মিতাকে ধর্ষণের পর হত্যাকারী জয়প্রকাশের ফাঁসির দাবিতে মানববন্ধন

admin
January 8, 2019 9:44 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে ২য় শ্রেণির ছাত্রী সুস্মিতাকে ধর্ষণ করে হত্যার ঘটনায় ধর্ষক ও ঘাতক জয়প্রকাশের ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে তার সহপাঠী, ছাত্রসমাজ ও সমাজের সর্বস্তরের জনগণ।
মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে আশাশুনি থানাসড়কে ঘাতক জয়প্রকাশের ফাঁসি ও সমাজের সর্বস্তরে শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন অনুুষ্ঠিত হয়েছে।
আশাশুনি সচেতন নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত এই মানববন্ধনে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয় ও আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের ২ সহস্রাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে আওয়ামী লীগ নেতা মোল্যা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান।
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন আশাশুনি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি স ম সেলিম রেজা সেলিম, আওয়ামী লীগ নেতা রাজু আহম্মেদ পিয়াল, প্রেসক্লাবের সভাপতি জিএম মুজিবুর রহমান, সাংবাদিক এমএম সাহেব আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা উপজেলার গাবতলা গ্রামের শিশু সুস্মিতাকে পাশবিক নির্যাতন করে হত্যাকারী নরপশু জয়প্রকাশের ফাঁসির দাবি জানান।
প্রসঙ্গত, রবিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় প্রাইভেট পড়তে গিয়ে প্রাইভেট টিউটরের ভাই জয়প্রকাশের হাতে ধর্ষণ ও নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয় গাবতলা গ্রামের প্রশান্ত দাসের মেয়ে ২য় শ্রেণির ছাত্রী সুস্মিতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।