ঢাকাTuesday , 8 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনে প্রস্তুতি সভা

admin
January 8, 2019 8:58 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় আশাশুনি কৃষকলীগ কার্র্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহ-সভাপতি মোল্যা রফিকুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর উপস্থাপনায় বক্তব্য রাখেন কৃষকলীগের সভাপতি স ম সেলিম রেজা সেলিম, যুবলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এসএম সাহেব আলী, যুবলীগ নেতা সাংবাদিক এমএম সাহেব আলী, আনিছুর রহমান বাবলা, দীপন কুমার মন্ডল প্রমুুখ।
সভায় ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, র‌্যালি ও আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিমের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।