ঢাকাMonday , 7 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

admin
January 7, 2019 2:23 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইছা মোড়ল (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ জানুয়ারি) সকালে শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামে এ ঘটনা ঘটে। ইছা মোড়ল শ্রীফলকাটি গ্রামের মৃত আমির মোড়লের ছেলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, কৃষক ইছা মোড়ল সকালে গাছের ডাল কাটচ্ছিলেন। এসময় ডালটি বিদ্যুতের তারের উপর পড়ে। এতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।