ঢাকাMonday , 7 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোল চেকপোস্ট দিয়ে ৭ কিশোরকে হস্তান্তর করলো বিএসএফ

admin
January 7, 2019 9:31 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া সাত কিশোরকে দেড় বছর পর স্বদেশ প্রত্যাবর্তন আইনে যশোরের বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় ভারতের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে সোপর্দ করে।
বিজিবি সদস্যরা আইনি প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করলে সেখান থেকে রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে।
ফেরত আসা কিশোররা হলো, নড়াইলের কুড়লিয়া গ্রামের শওকত শেখের ছেলে রিয়াদ শেখ (৭), গোপালগঞ্জের খায়েরহাট জলকর পাড়ার শাহিন শরিফের ছেলে হৃদয় আলনুর (৮), পাবনার মশুরিয়া পাড়ার কিরন চন্দ্র বিশ্বাসের ছেলে দীপ বিশ্বাস (৮), খুলনার মধুপুর গ্রামের ওমর শিকদারের ছেলে রোমান শিকদার (৯), দৌলতপুর গ্রামের মোশারেফ খানের ছেলে বাদল খান (৮), বাগেরহাটের মোংলাপোর্ট এলাকার রাসেল খানের ছেলে রাহাদ খান (৯) ও ঢাকার মিরপুর পীরেরবাগ এলাকার ইলিয়াসের ছেলে সৈয়দ ফাতি (১১)।
রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, বিভিন্ন সময় পাচারকারীরা ওই শিশু-কিশোরদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যায়। অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে আদালতে পাঠায়। পরে ভারতের উত্তর ২৪ পরগঁনার কিশোলয় নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের জিম্মায় রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের মাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের ফেরত পাঠানো হয়।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম ৭ কিশোর ফেরত আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।