স.ম ওসমান গনী সোহাগ, বুড়িগোয়ালিনী: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রুরাল অ্যান্ড স্যোশাল অ্যাডভান্সমেন্ট-বরসা’র কলবাড়ী এরিয়া অফিসের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৭ জানুয়ারি) বিকালে বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বাজারে নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন বরসা’র নির্বাহী পরিচালক, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সম্পাদক ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ কে এম আনিছুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরসার পরিচালক অলোক কুমার ঘোষ, সহকারি পরিচালক আশিকুর রহমান, কো-অর্ডিনেটর তুষার কান্তি সাহা, এরিয়া কো-অর্ডিনেটর মো. আব্দুল আজিজ, মৃণাল কান্তি ঘোষ, স্বপন হালদার, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার শ্যামনগর প্রতিনিধি ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক গাজী আল ইমরান, কলবাড়ী বাজার মৎস্য বণিক সমিতির সভাপতি ও সাবেক ইউপি সদস্য স.ম রুহুল আমিন, বরসা কলবাড়ী এরিয়া অফিসের হিসাবরক্ষক দেব কুমার ঘোষ, সুপারভাইজার এম. বায়জীদ, ভোলা ঘোষ, ফিল্ড অফিসার মিনতী রানী, রামকৃষ্ণ মন্ডল, স্বপ্না রানী প্রমুখ।
অনুষ্ঠানে বরসা’র উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন মুন্সিগঞ্জ সদর জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসার পেশ ইমাম হাফেজ মাও. আবু দাঊদ ও কলবাড়ী বাজার জামে মসজিদের ইমাম মো. সাইফুল ইসলাম।
উল্লেখ্য, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে সনদপ্রাপ্ত বেসরকারি সংস্থা বরসা ১৯৯৮ সাল থেকে দক্ষিণ জনপদের শ্যামনগরে ৫০০০ (পাঁচ হাজার) পরিবারের মাঝে সফলতার সাথে ক্ষুদ্র ঋণ ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতোমধ্যে বরসা থেকে ক্ষুদ্র ঋণ গ্রহণের মাধ্যমে এক হাজার পরিবার নিজেরা ব্যবসা করে স্বাবলম্বী হয়েছে।
