ঢাকাMonday , 7 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুমিরায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

admin
January 7, 2019 10:07 pm
Link Copied!

নাজমুল হক, পাটকেলঘাটা: পাটকেলঘাটার কুমিরা গ্রামে এক স্বর্র্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। রবিবার (৬ জানুয়ারি) রাত ২টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা নগদ এক লক্ষ ২০ হাজার টাকা এবং প্রায় আট ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।
পারিবারিক সূত্র জানায়, রবিবার দিনগত রাত ২টার দিকে ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত দল স্বর্ণ ব্যবাসায়ী কুমিরা গ্রামে বিশ্বনাথ পালের বাড়ির নিচ তলার গেটের তালা ভেঙ্গে প্রবেশ করে। এ সময় নিচ তলার ভাড়াটিয়া সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির চাকরিজীবী পবন কুমার বিশ্বাসকে ডেকে বেদম প্রহার শুরু করে। এক পর্যায়ে তার নিকট থেকে নগদ ৩০ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন ও প্রায় দেড় ভরি ওজনের একটি আংটি নিয়ে তার হাত মুখ বেঁধে জিম্মি করে রাখে। এরপর ডাকাত দল পিস্তল, লোহার রড, চাপাতিসহ বিভিন্ন অস্ত্র নিয়ে দোতলায় ওঠে। সেখানে ঢুকে বিশ্বনাথ পাল ও তার স্ত্রীকে জিম্মি করে বাড়ির সকল মোবাইল সেট ও আলমারির চাবি নিয়ে নেয়। এরপর ডাকাত দল আলমারি খুলে নগদ ৮০ হাজার টাকা ও প্রায় ছয় ভরি স্বর্ণালঙ্কার ও একটি পালসার মটর সাইকেল নিয়ে যায়। ঐ রাতেই পাটকেলঘাটা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।