ঢাকাMonday , 7 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইসলামকাটিতে মাটি খুঁড়ে মিলল দেড়শ বছর আগের সিন্দুক

admin
January 7, 2019 9:43 pm
Link Copied!

সৌমেন মজুমদার, তালা: তালার ইসলামকাটিতে মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেছে লোহার সিন্দুক। ইসলামকাটি ইউনিয়নের পুরাতন রেজিস্ট্রি অফিসের পুরাতন ভবন অপসারণকালে সোমবার বিকালে সিন্দুকটি পাওয়া যায়। তালাবদ্ধ সিন্দুকের মধ্যে কি রয়েছে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা লাল ঘোষ জানান, জমিদার সুরীন্দ্রনাথ চক্রবর্তী দেড়শ বছর আগে ব্যবসায়িক কাজে ভবনটি নির্মাণ করেছিলেন। ১৯২৬ সালে ওই ভবনে পোস্ট অফিস করা হয়। এরপর করা হয় রেজিস্ট্রি অফিস। দেশ ভাগের আগে জমিদার সুরীন্দ্রনাথ চক্রবর্তী কলকাতায় মারা যান। তার পরিবারের সদস্যরাও হাজার হাজার বিঘা সম্পত্তি ও বাড়ি ঘর ফেলে ভারতে চলে যান।
এদিকে, সিন্দুক পাওয়ার ঘটনা শুনে তা দেখার জন্য বিভিন্ন স্থান থেকে এলাকাবাসী ভিড় জমান। ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন।
তালা থানা পুলিশের ওসি মেহেদী রাসেল বলেন, সিন্দুকটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। সিন্দুকটি প্রত্নতত্ত্ব দফতরের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।