ঢাকাSunday , 6 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাঙ্গালের মোড়ে ট্রাক চাপায় হোটেল কর্মচারী নিহত, হেলপার আটক

admin
January 6, 2019 8:18 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট:: সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মনোয়ারা খাতুন (৪৫) নামে এক হোটেল কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
রোববার (৬ জানুয়ারি) দুপুরে শহরের বাঙ্গালের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনোয়ারা খাতুন শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত মহর আলীর স্ত্রী ও স্থানীয় রশিদ হোটেলের রাধুনী।
আটক ট্রাক হেলপার সাতক্ষীরা পৌরসভার বাটকেখালি গ্রামের ছিয়ার আলীর ছেলে আবুল কাসেম।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বাঙ্গালের মোড় এলাকার একটি সার্ভিসিং সেন্টার থেকে ট্রাকটি মূল সড়কে তুলছিল হেলপার কাসেম। এ সময় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয় মনোয়ারা। এতে শরীর থেকে মাথা বিছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাক ও হেলপারকে আটক করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।