ঢাকাSunday , 6 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আমেনা রহমানের গণসংযোগ

admin
January 6, 2019 8:21 pm
Link Copied!

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে দেবহাটা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা রহমান গণসংযোগ শুরু করেছেন।
রবিবার (৬ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার কোমরপুর, ভাতশালা, টাউনশ্রীপুর, কুলিয়া, পুষ্পকাটির আওয়ামী লীগ নেতাকর্মী ও জনসাধারণের সাথে তিনি মতবিনিময় করেন।
এ সময় তার সাথে উপজেলা মহিলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি টানা দুই যুগেরও বেশি সময় ধরে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দায়িত্বরত এবং পরপর তিন মেয়াদের ইউপি সদস্যসহ দেবহাটা উপজেলা পরিষদের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।