ঢাকাSaturday , 5 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিক্ষকদের খামখেয়ালীপনায় পাঠদান ব্যাহত হচ্ছে আশাশুনির কলিমাখালী ফাজিল মাদ্রাসায়

admin
January 5, 2019 8:28 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: শিক্ষকদের একাংশের খামখেয়ালীপনায় আশাশুনির শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী ফাজিল মাদ্রাসায় ব্যাহত হচ্ছে পাঠদান। তুচ্ছ বিষয় নিয়ে শনিবার বেলা সাড়ে ১১টা থেকে হঠাৎ ক্লাস বর্জন করেন বেশ কয়েকজন শিক্ষক। এতে বিপাকে পড়ে শিক্ষার্থীরা। বছরের শুরুতেই অর্ধেক ক্লাস না করেই বাড়ি ফিরতে হয় তাদের। মাদ্রাসা অধ্যক্ষ সোহরাব হোসাইন জানান, ওই শিক্ষকদের সরকারি নিয়ম বহির্ভুত কোন কাজ না করে ক্লাসে ফেরার জন্য অনুরোধ জানালেও তারা তা শোনেননি।
মাদ্রাসা সংশ্লিষ্ট অনেকেই অভিযোগ করেন, একজন কর্মচারির ছুটির বিষয়ে মাস দেড়েক আগে কমিটির নেয়া সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার পরিবেশ নষ্টের চেষ্টা করছে একটি অংশ। আর সেইসব শিক্ষকদের সংগঠিত করে ক্লাস বর্জনসহ আন্দোলনের অভিযোগ উঠেছে ইংরেজি প্রভাষক নূর মোহাম্মদসহ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে শিক্ষক নূর মোহাম্মদের সাথে গণমাধ্যমকর্মীরা কথা বলতে চাইলে তিনি মোবাইল ফোনে কোন তথ্য দিতে বা কথা বলতে রাজি হননি। তিনি বিষয়টি জানতে মাদ্রাসায় আসতে হবে উল্লেখ করে ফোন কেটে দেন।
এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মো. জহুরুল ইসলাম জানান, সামান্য বিষয় নিয়ে শিক্ষকরা ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে ক্ষতি করতে পারেন না।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিফ রেজা জানান, প্রতিষ্ঠানে কোন সমস্যা সৃষ্টি হলে ম্যানেজিং কমিটি বিষয়টির সমাধান করবেন, কিন্তু কোন অবস্থাতেই পাঠদান বন্ধ করার কোন অধিকার কারো নেই। বিষয়টি তদন্ত করতে এরই মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।