যশোর প্রতিনিধি: যশোরে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল আলম (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শহরের পূর্ব বারান্দিপাড়া মাঠ পাড়া এলাকার মৃত শেখ আনোয়ার হোসেনের ছেলে।
আহত আব্দুল আলম জানিয়েছেন, দীর্ঘদিন তার সাথে স্থানীয় একটি চক্রের বিরোধ চলে আসছিলো। শুক্রবার রাত নয় টার দিকে চার পাঁচ জন অজ্ঞাত দৃর্বৃত্ত তার বাড়িতে হামলা করে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
