ঢাকাSaturday , 5 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রয়াত আব্দুর রউফের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতি সভা

admin
January 5, 2019 9:36 pm
Link Copied!

প্রয়াত অ্যাড. আব্দুর রউফের প্রথম মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় শহরের নাজমুল সরণিস্থ স্মরণসভা কমিটির অস্থায়ী কার্যালয়ে অ্যাড. আবুল হোসেন-২ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আগামী ৯ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১টায় শিল্পকলা একাডেমিতে প্রয়াত আব্দুর রউফের স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় স্মরণসভা সফলে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির আহবায়ক শেখ আজহার হোসেন, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব অ্যাড. ফাহিমুল হক কিসলু, সদস্য যথাক্রমে অধ্যক্ষ আব্দুল হামিদ, শেখ আজাদ হোসেন বেলাল, স্বপন শীল, সুধাংশু শেখর, এম এ জলিল, হায়দার আলী শান্ত, কবি সুলতানুল ইসলাম ও অ্যাড. রেদওয়ান উল্লাহ সবুজ।
একই সাথে এ উপলক্ষ্যে একটি স্মরণিকা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। স্মরণিকা প্রকাশ কমিটির আহবায়ক স.ম তুহিন ও সদস্য সচিব শেখ সিদ্দিকুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।