বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নাভারণে প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ ও বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল ১১টায় শার্শা উপজেলার শার্শা সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন নাভারণ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থ দের মাঝে বই বিতরণ করা হয়।
শার্শা উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আবু বক্করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালেহ আহম্মেদ মিন্টু।
বিশেষ অতিথি ছিলেন শার্শা বিআরডিবির সভাপতি তরিকুল ইসলাম ঝন্টু, বুরুজবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওহাব, শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য মুরাদ হোসেন, মোখলেছুর রহমান কাকন, আব্দুর রহিম, শিরিনা আক্তার, প্রধান শিক্ষিকা বন্যা রাণী প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
