ঢাকাSaturday , 5 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মনির গণসংযোগ

admin
January 5, 2019 8:18 pm
Link Copied!

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: আসন্ন দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি দলীয় নেতাকর্মী ও জনসাধারণের সাথে গণসংযোগ করছেন।
শনিবার (৫ জানুয়ারী) দিনব্যাপী তিনি উপজেলার কুলিয়া, বহেরা, কুলিয়া ইউনিয়ন পরিষদ, শান্তা, টিকেট, পুটিমারী, নুনেখোলা ও গাজীরহাটে এই গণসংযোগ করেন।
এ সময় মনিরুজ্জামান মনির সঙ্গে ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পারুলিয়ার ইউপি সদস্য ইয়ামিন মোড়ল, উপজেলা আওয়ামী লীগের সদস্য রমেশ চন্দ্র সরকার, পারুলিয়ার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রইছউদ্দীন গাজী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কুলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য অচিন্ত্য মন্ডল, সাধারণ সম্পাদক রঞ্জন মন্ডল সুভাষ চন্দ্র প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।