ঢাকাSaturday , 5 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ছাত্রলীগের সভাপতি পরিচয়ে মোবাইলে চাঁদা দাবি

admin
January 5, 2019 10:27 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: ছাত্রলীগ কালিগঞ্জ উপজেলা সভাপতি পরিচয় দিয়ে ঠিকাদারের কাছে মোবাইলে চাঁদা দাবি করেছে এক প্রতারক। এঘটনায় উপজেলা ছাত্রলীগ সভাপতি কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর গ্রামের শেখ ইব্রাহিমের ছেলে শেখ শাওন আহমেদ সোহাগ থানায় জিডি করেছেন।
জিডি সূত্রে জানা যায়, শনিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে অজ্ঞাত ব্যক্তি নিজেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি পরিচয় দিয়ে শেখ শাওন আহমেদ সোহাগের নাম ব্যবহার করে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ঠিকাদার রফিকুল ইসলামের (৪৫) নিকট ২ হাজার টাকা চাঁদা দাবি করে। এসময় ওই প্রতারক চাঁদাবাজ ঠিকাদারকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।
ঠিকাদার রফিকুল ইসলাম বিষয়টি তাৎক্ষণিক উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগকে অবহিত করলে তিনি প্রতারণার বিষয়টি নিশ্চিত হন। উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহাগ চাঁদার দাবিতে ব্যবহৃত ০১৮১১২১৬৩২২ নাম্বারে ফোন করে নিজের পরিচয় দিয়ে চাঁদা দাবির কারণ জানতে চাওয়ার পরপরই প্রতারক সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে মোবাইল বন্ধ করে দেয়। ওই প্রতারক ভুয়া পরিচয়ে অন্যত্র চাঁদা দাবি করেছে বা করতে পারে এমন আশংকা থেকে এবং তাকে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে শেখ শাওন আহমেদ সোহাগ শনিবার সন্ধ্যায় কালিগঞ্জ থানায় সাধারণ ডায়েরী (নম্বর- ১৮৭) করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।