ঢাকাSaturday , 5 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এমপি জগলুল হায়দারকে মন্ত্রী করার দাবিতে সংবাদ সম্মেলন

admin
January 5, 2019 1:29 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দারকে মন্ত্রী করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে শ্যামনগরের সম্মিলিত নাগরিক সমাজ।

শনিবার (৫ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, শ্যামনগর আতরজান মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আশেক-ই-এলাহী।

লিখিত বক্তব্যে তিনি আওয়ামী লীগের সভানেত্রী ও সংসদীয় দলের নেতা শেখ হাসিনার কাছে আবেদন জানিয়ে বলেন, এ অঞ্চলের মানুষ সাতক্ষীরা-৪ আসনের (শ্যামনগর এবং কালিগঞ্জ আংশিক) জনবন্ধুখ্যাত সংসদ সদস্য এসএম জগলুল হায়দারকে মন্ত্রী হিসেবে দেখতে চায়।

এসএম জগলুল হায়দার দশম সংসদে এমপি থাকাকালীন এ অঞ্চলে আস্থার প্রতীক হিসেবে জনবন্ধু খ্যাতি পেয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রাকৃতিক সম্পদে অপর সম্ভাবনাময় সাতক্ষীরার শ্যামনগর-কালিগঞ্জে উৎপাদিত চিংড়ি রপ্তানি করে সিংহভাগ বৈদেশিক মুদ্রা আয় হয়ে থাকে। বিশ্বের একক ম্যানগ্রোভ বন সুন্দরবন শ্যামনগর উপজেলায় অবস্থিত হওয়ায় পর্যটন ক্ষেত্রেও রয়েছে অসীম সম্ভাবনা। এছাড়াও এই অঞ্চলের সুন্দরবনের মুন্সিগঞ্জের আকাশলীনা, গোপালপুর পিকনিক কর্নার, হরিচরণ জমিদার বাড়ি, বংশীপুর শাহী মসজিদ ও বংশিপুর হাম্মাম খানাসহ বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে- যা পর্যটন শিল্প বিকাশে সহায়ক হিসাবে ব্যাপক ভূমিকা পালন করে।

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত পর্যটন বর্ষে এই শিল্পে বিপ্লব ঘটাতে নাভারণ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত রেল লাইন প্রকল্প বাস্তবায়নসহ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই অঞ্চলের আপামর জনসাধারণের দাবি সাংসদ জগলুল হায়দারকে মন্ত্রী করা হোক।

সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোৎ¯œা দত্ত, শ্যামনগর কল্যাণ পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক ওয়াজেদুর রহমান, সাতক্ষীরা জজ কোর্টের পিপি তপন কুমার দাস, শ্যামনগর আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, সাবেক ছাত্রনেতা শেখ নাছিম হায়দার রিপন, ব্যাংকার জিএম বুলবুল আহমেদ, সাবেক ব্যাংকার জিএম গোলাম মোস্তফা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।