ঢাকাSaturday , 5 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আটরা পুলিশ ফাঁড়ির পাশে বাসার সবাইকে বেঁধে রেখে ডাকাতি

admin
January 5, 2019 9:24 pm
Link Copied!

খানজাহান আলী থানা (খুলনা) প্রতিনিধি: খুলনার আটরা পুলিশ ফাঁড়ির পাশে বাসার সবাইকে বেঁধে রেখে ডাকাতি সংঘটিত হয়েছে। খানজাহান আলী থানাধীন আটরা পুলিশ ফাঁড়ির মাত্র দুইশ গজের মধ্যে হোটেল ব্যবসায়ী আব্দুর রহিম এবং তার মাতা পারুল বেগমকে বেঁধে রেখে দেশীয় অস্ত্রের মুখে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা।
ভুক্তভোগীরা জানান, শুক্রবার অনুমানিক রাতে ২টায় রহিমের বাড়ির গেটের গ্রীলের তালা ভেঙ্গে দুষ্কৃতিকারীরা ভিতরে প্রবেশ করে। কাঠের গুড়ি দিয়ে ঘরের দর্রায় আঘাত করে সংঘবন্ধ ১০/১২ জন মুখোশধারী দুষ্কৃতিকারী ওই ব্যবাসায়ী এবং তার মায়ের হাত-পা এবং মুখ বেঁধে ফেলে। এসময় তারা রহিমের স্ত্রী রিনি বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২৯ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণের অলংকারসহ অন্যান্য জিনিস লুট করে। এ সময় গৃহকর্তা চিৎকার দেওয়ার চেষ্টা করলে দূষ্কৃতিকারীরা অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।