ঢাকাFriday , 4 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সখিপুরে অসহায় পরিবারের ডিসিআরকৃত জমি প্রভাবশালী জামায়াত কর্মীর দখলে!

admin
January 4, 2019 9:56 pm
Link Copied!

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার সখিপুরে অছেল আলী মোল্যা (৫৫) নামে এক ব্যক্তির ডিসিআরকৃত ৮০ শতক জমি দখল করে রেখেছে প্রভাবশালী কয়েকজন জামায়াত নেতা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি তার ডিসিআরকৃত জমি পুনরুদ্ধারের জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন। গত ৯ ডিসেম্বর সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের কাছে লিখিত আবেদন করেন ভুক্তভোগী অছেল আলী মোল্যা।
খোঁজ নিয়ে জানা যায়, নিরীহ বৃদ্ধ অছেল আলী মোল্যা দেবহাটার সখিপুর মৌজার ১২০৬ খতিয়ানের ১৩৫৮ দাগের ৮০ শতক সরকারি জমি ১৯৭৪ সালে ডিসিআর নিয়ে সরকারি ইজারা পরিশোধ করে ভোগদখল করে আসছিলেন। কিন্তু বিগত কয়েকবছর ধরে সখিপুরের প্রভাবশালী জামায়ত নেতা রেজাউল ইসলাম ও মনিরুজ্জামান জমিটি জোর পূর্বক দখল করে নিয়েছেন। জবরদখলকারীরা প্রভাবশালী হওয়ায় এবং অব্যাহত হুমকি ধামকির কারণে অনেক প্রচেষ্টা করেও অছেল আলী মোল্যা তার ডিসিআরকৃত জমিটি পুনরুদ্ধার করতে পারছেন না।
এদিকে এর আগে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি ভূমি কমিশনার হাফিজ-আল-আসাদ ওই জমির ইজারার টাকা পরিশোধ করে জমিটি পুনরায় ডিসিআর নেয়ার জন্য অছেল আলী মোল্যাকে লিখিতভাবে নোটিশ করেন। এ ঘটনার পর তিনি ইজারার টাকা পরিশোধ করে জমিটি পুনরায় ডিসিআর নেয়ার জন্য একাধিকবার দেবহাটা এসিল্যান্ড অফিসে গেলে তৎকালীন দায়িত্বরত ভূমি সহকারি আব্দুল হাকিম অভিযুক্ত জামায়াত নেতাদের দ্বারা প্রভাবিত হয়ে তাকে ডিসিআর গ্রহণে সহযোগিতা না করে হয়রানী করতে থাকেন। পরবর্তীতে দুর্নীতির অভিযোগে ভূমি সহকারি আব্দুল হাকিমকে অন্যত্র বদলী করেন জেলা প্রশাসক।
বর্তমানে একমাত্র সম্বল ওই ডিসিআরকৃত জমিটি প্রভাবশালী জামায়াত নেতাদের জবরদখলে থাকায় পথে বসেছে অসহায় অছেল আলী ও তার পরিবার। তাই জমিটি পুনঃডিসিআর প্রদানসহ জবর দখলকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিয়ে পুনরুদ্ধারের দাবি জানিয়েছে অসহায় পরিবারটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।