কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের জয়নগরে অসহায় দুঃস্থ প্রতিবন্ধী ও বিধবাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৪ জানুয়ারি) বিকাল ৪টায় জয়নগর হিলফুল ফুযুল যুব সংঘ ও সমবায় সমিতির যৌথ উদ্যোগে ক্লাব চত্বরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। ক্লাবের সভাপতি গাজী আসাদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা ইয়াহিয়ার রহমান খোকন, জাকির হোসেন, তৈয়েবুর রহমান, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন রাজগুল ইসলাম, সমাজসেবক আলী আফসার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সদস্য কামরুজ্জামান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
