ঢাকাFriday , 4 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান সবুজ, গণসংযোগ

admin
January 4, 2019 9:28 pm
Link Copied!

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটায় উপজেলা ভাইস চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে হাবিবুর রহমান সবুজ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।
শুক্রবার (৪ জানুয়ারি) উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ নিজেকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে উপজেলার সখিপুর ও নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
সবুজ জানান, আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন পেতে আমি মাঠে নেমেছি। এলক্ষ্যে আওয়ামী লীগ, যুবকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সমর্থন নিয়ে প্রচারণায় নেমেছি। দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে সর্বস্তরের মানুষের পাশে দাঁড়িয়ে এলাকার উন্নয়ন করব। সাথে সাথে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে বিভিন্ন কর্মকা- বাস্তবায়ন করব। মাদক, জুয়া, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করব। দেবহাটাকে একটি শিক্ষিত মডেল উপজেলায় রূপান্তিত করব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।