কালিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এমপির আত্মার মাগফিরাত কামনা করে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জানুয়ারি) বিকেলে কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফিরোজ হোসেনের সঞ্চালনায় শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালাল, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফাতেমা ইসলাম রিক্তা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গৌতম লস্কর, জিএম সিরাজুল ইসলাম, সহ-সভাপতি ইফতেকার আলম, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তারিকুল ইসলাম প্রমুখ।
বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা ইফতেখারুল ইসলাম সুমন, কুশুলিয়া ছাত্রলীগের সভাপতি মীর আবু বক্কর, দক্ষিণ শ্রীপুর সভাপতি বাপ্পি বিশ্বাস, কৃষ্ণনগর সাধারণ সম্পাদক ফারুক হোসেন, মৌতলা সভাপতি সুমন হোসেন, সাধারণ সম্পাদক সেলিম হোসেন, রতনপুর সভাপতি বাপ্পি তরফদার, ধলবাড়িয়া সভাপতি ওবায়দুর রহমান বাবু, মথুরেশপুর সভাপতি আব্দুল্লাহ আল হাসান, সাধারণ সম্পাদক শামীম এহসান, নলতার সভাপতি মোস্তাফি সুজন, সাধারণ সম্পাদক মামুন হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহন সরদার, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, ভাড়াশিমলা ছাত্রলীগ নেতা সোহেল হোসেনসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন কালিগঞ্জ থানা মসজিদের পেশ ইমাম হাফেজ জহুরুল ইসলাম।
