ঢাকাFriday , 4 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এল্লারচরে ক্রিকেট টুর্নামেন্ট

admin
January 4, 2019 9:55 pm
Link Copied!

ফিংড়ী প্রতিনিধি: সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের এল্লারচরে নক আউট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জানুয়ারি) সকালে এল্লারচর মাঠে এল্লারচর যুব স্পোর্টিং ক্লাবের আয়োজনে ইলাভেন স্টার একাদশ ও ফিফটিন ফাইটার একাদশের মধ্যকার এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ইলাভেন স্টার একাদশ জয়লাভ করে। এল্লারচর যুব স্পোর্টিং ক্লাবের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম।
বিশেষ অতিথি ছিলেন ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেন, সাধারণ সম্পাদক সবুজ আহমেদ, ব্যবসায়ী খলিলুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।