ঢাকাThursday , 3 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মানুষের মুখে হাসি ফোটাতে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে: মোস্তাকিম

admin
January 3, 2019 8:52 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করেছেন আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের প্রতীক আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জিত হয়েছে। এখন সময় আমাদের বিশ্বমানবতার নেত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের উন্নয়নে একাকার হয়ে কাজ করার। কোন দ্বিধা নয়, সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে। জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তা কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে হবে। আর বসে থাকলে চলবে না। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের মত জনপ্রতিনিধিদের লক্ষ লক্ষ হাত বাড়িয়ে দিতে হবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. অরুণ ব্যানার্জী, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকী বিল্লাহ, কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দফতরের কর্মকর্র্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, স ম সেলিম রেজা মিলন, আবু হেনা সাকিল, প্রভাষক ম. মোনায়েম হোসেন, শেখ জাকির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সাতক্ষীরা প্রেসক্লাবের কার্য নির্বাহী সদস্য অসীম বরণ চক্রবর্তী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।