ঢাকাThursday , 3 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাপের বাড়িতে নববধূর আত্মহত্যা

admin
January 3, 2019 9:12 pm
Link Copied!

নাজমুল হক, পাটকেলঘাটা: পাটকেলঘাটায় বাবার বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে শারমিন আক্তার (১৮) নামে এক নববধূূ। ঘটনাটি ঘটেছে পাটকেলঘাটা থানার শানতলা এনায়েতপুর গ্রামের হামিদ মোল্যার বাড়িতে।
বুধবার ( ২ জানুয়ারি) বিকাল ৩টায় ঘরের চালের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।
সূত্র জানা, হামিদ মোল্যার মেয়ে শারমিন আক্তারের সাথে কলারোয়া উপজেলার নীলকন্ঠপুর গ্রামের রাজ্জাক গাজীর পুত্র আজহারুল ইসলামের ১০/১২ দিন আগে বিয়ে হয়। পিতার বাড়ি থাকাকালীন বুধবার বিকাল ৩টার দিকে ঘরের চালের আড়ার ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তার পরিবার থেকে বলা হয় মাথার প্রচন্ড যন্ত্রণা সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশি জানান, বিয়ের আগে শারমিনের অন্য এক ছেলের সাথে প্রেমজ সম্পর্ক ছিল কিন্তু, তার অমতে বিয়ে দেওয়ায় এ ঘটনাটি ঘটেছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা আত্মহত্যার ঘটনাটি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।