ঢাকাThursday , 3 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই!

admin
January 3, 2019 8:47 pm
Link Copied!

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটায় রবিন বিশ্বাস (৫৫) নামে এক ব্যবসায়ীকে জখম করে ২০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (২ জানুয়ারি) রাত ১১টা দিকে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত রবিন বিশ্বাস আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আহতের স্বাজনরা জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাত ১১টার দিকে সখিপুর কাঁকড়া সমিতির ব্যবসা প্রতিষ্ঠান কবিতা স্টোর বন্ধ করে বাড়ি ফিরছিলেন রবিন বিশ্বাস। পাপিয়া স্টুডিও পার হয়ে রেজাউলের চায়ের দোকানের সামনে পৌঁছালে অজ্ঞাত কয়েকজন ছিনতাইকারী লোহার রড দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে, এতে তার মাথা ফেটে যায়। এ সময় ছিনতাইকারীরা তার কাছে নগদ ২০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জল কুমার মৈত্র জানান, ইতোমধ্যেই দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত রবিন বিশ্বাস এখনও চিকিৎসাধীন থাকায় তার পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।