ঢাকাThursday , 3 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডা. রুহুল হককে মন্ত্রী করার দাবিতে নাগরিক সমাজের সংবাদ সম্মেলন

admin
January 3, 2019 7:59 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডা. আ ফ ম রুহুল হককে মন্ত্রী করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সম্মিলিত নাগরিক সমাজের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক পিপি ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গনি।
লিখিত বক্তব্যে বলা হয়, ২০০৯ সালে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্বপালন কালে ডা. আ ফ ম রুহুল হক বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান এক অনন্য উচ্চতায় পৌঁছে দেন। তিনি স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে সাতক্ষীরায় মেডিকেল কলেজসহ সারাদেশে স্বাস্থ্য খাতের উন্নয়ন বিশেষ করে চিকিৎসকদের মানোন্নয়ন, হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোকে আধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তিনি বিএনপি-জামায়াতের সময় বন্ধ করে দেওয়া দেশের ১৬ হাজার কমিউনিটি ক্লিনিক পুনরায় চালু করে স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেন। বাংলাদেশ তার নেতৃত্বেই এমডিজি পুরস্কার পেয়েছে।
এছাড়াও গত পাঁচবছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তিনি দেশের পররাষ্ট্র ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, যেসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইডেন কলেজ ছাত্রী সংসদের ভিপি ছিলেন, সেসময় ডা. রুহুল হকও ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন। এ কারণে ডা. রুহুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আস্থাভাজন।
সংবাদ সম্মেলনে আবারো দেশ ও সাতক্ষীরাবাসীর স্বার্থে ডা. আ ফ ম রুহুল হককে মন্ত্রী করার দাবি জানানো হয়।
এ সময় বলা হয়, তিনি মন্ত্রী হলে প্রতিশ্রুতি অনুযায়ী সাতক্ষীরায় আইটি পার্ক, বিশ্ববিদ্যালয়, রেললাইন, পূর্ণাঙ্গ স্টেডিয়ামসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন সহজ হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সাবেক এমপি ডা. মোখলেছুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, স্বাচিপ নেতা ডা. মনোয়ার হোসেন, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লাইলা পারভীন সেঁজুতি প্রমুখ, ছাত্র নেতা আশিকুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।