ঢাকাWednesday , 2 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: শিবপুরে কৃষক লীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ

admin
January 2, 2019 9:15 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ভোটের পরদিন ৩১ ডিসেম্বর আমার বাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাট করেছে জামায়াত কর্মীরা। এখানেই শেষ নয় তারা আমাকে ও আমার পরিবারকে খুন জখমের হুমকি দিচ্ছে।
বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাতক্ষীরা সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের আজগর আলি এই অভিযোগ করেছেন।
আজগর শিবপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড কৃষক লীগের যুগ্ম সম্পাদক।
আজগর আলি জানান, নৌকার পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আমি ৬ জনের দলের একজন হিসাবে কাজ করেছি। এতে আমার ওপর ক্ষুব্ধ হয় ওয়ার্ড জামায়াতের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ওদিদুর রহমান পান্না। পান্নাকে সহযোগিতা দিয়ে আসছিল শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হোসেন মানি। অভিযোগ করে আজগর বলেন, ভোটের পরদিন তার বাড়িতে হামলা করে ওদিদুর রহমান পান্না, মো. রাসেল, গোলাম কিবরিয়া, শফিকুল ইসলাম, আরিজুল ইসলাম, সাইদুল ইসলাম, সোনা মাস্টার, জুয়েল ও ওবায়দুল হোসেন মানিসহ কয়েকজন। তারা তিনটি ঘর ভাঙচুর করে। দুইটি স্মার্ট ফোন এবং নগদ ৮৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এরপরও তারা আজগরকে হুমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
আজগর আলি পান্না ও মানিসহ অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারের সহযোগিতা চেয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।