ঢাকাWednesday , 2 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরের পল্লীতে আশি বছরের বৃদ্ধের আত্মহত্যা

admin
January 2, 2019 9:32 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে পল্লীতে অনিল বিশ্বাস (৮০) নামে এক বৃদ্ধ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের কৃষ্ণবাটী গ্রামে ঘটনাটি ঘটে। নিহত অনিল তার বাড়ির পাশে একটি আমগাছে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে তার প্রতিবেশীরা জানিয়েছেন।
জানা যায়, বুধবার সকাল থেকে নিখোঁজ ওই বৃদ্ধকে তার স্বজনরা বাড়ির আশ-পাশে অনেক খোঁজ-খবর করে পায়নি। অনেক খোঁজা-খুঁজির এক পর্যায়ে বিকাল ৪টার দিকে বাড়ির পাশে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় তাকে স্বজনরা দেখতে পেয়ে মৃত অবস্থায় গাছ থেকে উদ্ধার করে। খোঁজ নিয়ে জানা যায়, কিছুদিন আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে ছেলে প্রদীপ বিশ্বাস মারা যাবার পর ছেলের শোকে মৃত অনিল বিশ্বাস অধিকাংশ সময় উদাসীন দিনযাপন করতেন। এছাড়া সাংসারিক দরিদ্রতা, বার্ধক্যজনিত নানান শারীরিক জটিলতা ও হতাশার কারণে বৃদ্ধ অনিল আত্মহত্যা করতে পারে বলে তার প্রতিবেশীদের ধারণা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।