ঢাকাWednesday , 2 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাগআঁচড়া ইউপি চেয়ারম্যানের মায়ের ইন্তেকাল

admin
January 2, 2019 10:28 pm
Link Copied!

শাহারিয়ার হুসাইন, বাগআঁচড়া (যশোর): চিরবিদায় নিলেন যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুলের মা রিজিয়া খাতুন। বুধবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি—-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৮৭ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে নানা রোগে ভুগছিলেনন। তিনি ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার দুপুরে বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে তার নামাজে জানাযা শেষে বামুনিয়া সোনাতন কাটি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
জানাযায় উপস্থিত ছিলেন শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, জেলা পরিষদ সদস্য অধাক্ষ্য ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সালেহ আহম্মেদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উলাশী ইউনিয়নে চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, কায়বা ইউনিয়নে চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম, শংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান ধাবক, চেয়ারম্যান নিছার উদ্দিন, কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফ লিটন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি ইয়াকুব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন, আওয়ামী লীগ নেতা আসাদুল ইসলাম মেম্বর, ইদ্রিস আলী সর্দার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল, ডাঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, বাগআঁচড়া কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব পল্টু ও সাধারণ সম্পাদক মেহদি হাসান অপু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।