নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নওয়াবেঁকীতে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় অসহায় প্রবীণদের মাঝে কম্বল, চাদর, লাঠি, ছাতা ও কমোড চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (২ জানুয়ারি) সকাল ১০টায় আটুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের আয়োজনে এবং পিকেএসএফ’র সহযোগিতায় এসব উপকরণ বিতরণ করা হয়।
এসব নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো.লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সালেহ বাবু। উপস্থিত ছিলেন পরিচালক (এস এফ) এনজিএফ আলমগীর কবির, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী এইচএম. মামনুর রশিদ, প্রবীণ অফিসার মোহাম্মদ রেজাউল ইসলাম। আরও উপস্থিত ছিলেন প্রবীণ জনগোষ্ঠীর আটুলিয়া ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক এসএম শওকত হোসেনসহ ইউপি সদস্যবৃন্দ প্রমুখ।
