কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (২ জানুয়ারি) বিকেলে নওয়াবেঁকী গণমুখী ফাইন্ডেশনের (এনজিএফ) উদ্যোগে কালিগঞ্জ ব্রাঞ্চ অফিসে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লুৎফর রহমান উপস্থিত থেকে ১৮ জন প্রতিবন্ধীর মাঝে এ চেয়ার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন নলতা শাখার ব্যবস্থাপক বাবলা আহমেদ, কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক ম্মদ ফরহাদ হোসেন, হিসাব রক্ষক গোলাম মোস্তফা, মোহাম্মদ মনিরুজ্জামান, এমআইএস অফিসার মনিরুল ইসলাম, পিও খালেদা আক্তার, আবু বক্কর, সঞ্জয় কুমার, তাপস মন্ডল, প্রিয়তোষ বর্মণ, সঞ্জয় অধিকারী, শফিকুল ইসলাম প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
