মোজাহিদুল ইসলাম, কলারোয়া: কলারোয়ায় শিশুদের একমাত্র চিত্রাংকন প্রতিষ্ঠান ‘হাতে খড়ি’ প্রাক-প্রাইমারি স্কুলে নতুন বছরে বই বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ বই উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ‘হাতে খড়ি’র প্রধান পরিচালক কাজী শাহীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, রিপোর্টার্স ক্লাবের মুজাহিদুল ইসলাম প্রমুখ।
“প্রতিটি শিশুর স্বপ্নীল শৈশব চাই” স্লোগানকে সামনে রেখে সুস্থ-সবল, আত্মবিশ্বসী ও নৈতিক শক্তিতে বলিয়ান কর্মময় প্রজন্ম গড়ার লক্ষ্যে ‘হাতে খড়ি’ স্কুলটির কার্যক্রম চালিয়ে আসছে।
সংগঠনটির পরিচালক কাজী শাহীন জানান, হাতে খড়ি একটি স্বেচ্ছাসেবামূলক শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ২০০৬ সাল থেকে ছাত্র-ছাত্রীদের চিত্রাংকণ, কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখাসহ বিভিন্ন সাংস্কৃতিকমূলক শিক্ষা প্রদান করে আসছে।
