ফাহাদ হোসেন: সাতক্ষীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব এবং পিএসসিতে উত্তীর্ণদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষ মিসেস লাভলি কামালের সভাপতিত্বে ও সহকারি কমিশনার আসফিয়া সিরাতের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুলের সভাপতি ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক শাহ আব্দুল সাদী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট অনিন্দিতা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মাহমুদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন। আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার আক্তার হোসেন, একি মিত্র চাকমা, মোশারেফ হোসেন, ইন্দ্রজীত সাহা, মোছা. মুর্শিদা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, কালেক্টরেট স্কুলের কোন টিচার কোন স্টুডেন্ট কোচিংয়ের সাথে যুক্ত হবে না। গার্ডিয়ান যারা আছেন তারা মেন্টালি প্রিপেয়ার থাকবেন, রেজাল্ট যাই হোক কোন স্টুডেন্ট কোচিংয়ে যাবে না। আমি ব্যক্তিগতভাবে বিষয়টি নজরদারি করব। আমার মনোযোগের সব”েয়ে গুরুত্বপূর্ণ জায়গা এই স্কুল।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্টুডেন্টদের দেখে বোঝা যায় তোমরাই বিশ্ব জয় করবে। তোমরা কখনো মাথা নিচু রাখবে না। মাথা উঁচু করে চলবে।
স্থানীয় সরকারের উপপরিচালক শাহ আব্দুল সাদী বলেন, যে বই দেয়া হচ্ছে এই বই যেন শ্রেণিকক্ষে পড়ানো হয়। অনেক সময় দেখা যায় এই বই না পড়ায়ি নিম্ন মানের গাইড পড়ানো হয়। এটা কোনভাবেই মেনে নেওয়া হবে না।
অনুষ্ঠানে ৩২০ শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরণ করা হয়।
বই উৎসবের পর সেখানে সহকারি শিক্ষক রাসেল মাহমুদের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।
