ঢাকাTuesday , 1 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় বর্ণাঢ্য আয়োজনে বই উৎসব

admin
January 1, 2019 10:49 pm
Link Copied!

তালা প্রতিনিধি: বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তালায় উপজেলাব্যাপী বই উৎসব পালিত হয়েছে।
মঙ্গলবার (১ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মাধ্যমিক পর্যায়ে ১২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬ হাজার ৫০ জন শিক্ষার্থীকে ৪ লাখ ৭৬ হাজার ৫২৪ বই এবং প্রাথমিক পর্যায়ে ২৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৪ হাজার ১২৬ জন শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৫৬ হাজার বই বিতরণের মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়।
মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার মাধ্যমিক পর্যায়ে ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৩ হাজার ৮শ শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ৪৫ হাজার ৬০০, মাদ্রাসা পর্যায়ে ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার ৩শ শিক্ষার্থীর মাঝে ৭৭ হাজার ১৫০, এফতেদায়ী পর্যায়ে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ হাজার ৬শ শিক্ষার্থীর মাঝে ৪৭ হাজার ৪০০ এবং এসএসসি ভোকেশনাল পর্যায়ে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে ৬ হাজার ৩৭৪ বই বিতরণ করা হয়েছে।
অপরদিকে, প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, তালা উপজেলার সরকারি বে-সরকারি মোট ২৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪ হাজার ১২৬ শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৫৬ হাজার বই বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু প্রমুখ।
তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন জানান, সারাদেশের ন্যায় বছরের প্রথম দিনে তালা উপজেলায় বই উৎসব হয়েছে। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান এই উৎসব শান্তিপূর্ণভাবে পালন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।