ঢাকাTuesday , 1 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খানপুরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি

admin
January 1, 2019 10:00 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের খানপুরে পূর্বশত্রুতার জের ধরে এক বৃদ্ধের মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃদ্ধ আকের আলী মোল্ল্যা সাতক্ষীরা সদর থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। তিনি খানপুর উত্তরপাড়া এলাকার মৃত দরবেশ মোল্লার ছেলে।
আকের আলী মোল্লা জানান, তিনি খানপুর এলাকার ১২বিঘা একটি মৎস্য ঘের পরিচালনা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। গত ৩০ ডিসেম্বর গভীর রাতে তিনি ঘের পরিদর্শনে গিয়ে দেখতে পান ঘেরের মাছ লাফালাফি করছে এবং খাবি খাচ্ছে। তখন তিনি বুঝতে পারেন তার ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে। তখন তিনি সেখান থেকে নমুনাও উদ্ধার করেন। সকাল হওয়ার সাথে সাথে ঘেরের সকল মাছ মারা যায়। যার আনুমানিক মূল্য ৪৫ লক্ষ টাকা।
তিনি জানান, জমি-জমা সংক্রান্ত বিষয়ে একই এলাকার সমির উদ্দীনের ছেলে মাসুদ, আহম্মাদ সরদারের ছেলে আশা, মোহাম্মাদ আলীর ছেলে বাবলু ও মোবারকের ছেলে রবিউল ইসলামের সাথে তার বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে উল্লিখিত ব্যক্তিরা আমাকে পথে বসানোর জন্য এধরনের ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে।
তিনি অবিলম্বে কুচক্রী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।