সমীর রায়, আশাশুনি: ইংরেজি নববর্ষের প্রথমদিনে শিশু কিশোরদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিয়ে আশাশুনিতে পালিত হল জাতীয় বই উৎসব।
মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল ১০টায় আশাশুনি সদরের মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে বই বিতরণ অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার শামছুন্নাহারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিসোর্স ইন্সট্যাক্টর মহিতোষ কর্মকার, সহকারি শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী, ইদ্রিস আলী, আব্দুর রকিব, আবু সেলিম, মাসরুরা খানম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিশুদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন। শিশুরা বছরের শুরুতেই নতুন বই পেয়ে হাসিমুখে বাড়ী যেতে দেখা গেছে।
প্রায় একমাস আগেই উপজেলায় ১৬৭ টি প্রাথমিক বিদ্যালয় ও ৭ টি প্রিক্যাডেট স্কুলের প্রায় ৩০ হাজার এবং ৪৭ টি মাধ্যমিক বিদ্যালয়, ২৮ টি দাখিল মাদ্রাসা ও ১৭ টি এবতেদায়ীর হাজার শিক্ষার্থীর মধ্যে ৬ লক্ষাধিক বই স্ব-স্ব স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
