ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় বারেরমত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবিকে ফুলের নৌকা উপহার দিলেন মাছখোলা আদর্শ যুব সংঘের সদস্যগণ।
সোমবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় তার নিজস্ব বাসভবন মীর মহলে ফুলের এ নৌকা দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়।
সংঘের সভাপতি আসমাতুল্লাহ আকাশের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আতাউর রহমান, আব্দুস সুবহান, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, জেলা ছাত্রলীগ নেতা মফিজুল ইসলাম, আব্দুর রহমান, রবিউল ইসলাম রবি, আনসার আলি, সহির উদ্দিন, বিল্লাল, রবিউল ইসলাম, শামিম, রাহাতউল্লাহ, ইউসুফ, আব্দুল মুজিদ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
