তৃতীয়বারের মত বিপুল ভোটে সাতক্ষীরা-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ডা. আ.ফ.ম রুহুল হককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সোমবার সন্ধ্যায় ডা. আ.ফ.ম রুহুল হকের নিজস্ব বাসভবনে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সায়ীদ, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আ.হ.ম তারেক উদ্দীন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেজুতি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
