ঢাকাMonday , 31 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

admin
December 31, 2018 10:57 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে হাসানুর রহমান ওরফে মেহেদী (১৯) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। মেহেদী উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আব্দুল কাদেরের ছেলে ও কুশুলিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩১ ডিসেম্বর) সকালের দিকে সকলের অগোচরে কলেজ ছাত্র মেহেদী তাদের একটি পরিত্যক্ত বাড়িতে ঘরের আড়ার সাথে রশিতে ঝুলে আত্মহত্যা করে।
এরপর দুপুর ২টার দিকে তার বড় বোনসহ পরিবারের লোকজন পরিত্যক্ত ওই বাড়িতে ঝুলন্ত অবস্থায় মেহেদীর মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে উপ-পরিদর্শক জসিম উদ্দিন ও সহকারি উপ-পরিদর্শক লিটন হোসেন ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করেন।
মেহেদী মানসিক ভারসাম্যহীন ছিল বলে থানা সূত্রে জানা গেছে। তবে স্থানীয়রা ধারণা করছেন প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।