ঢাকাMonday , 31 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: বর্তমান

admin
December 31, 2018 8:22 pm
Link Copied!

(ক)
ন্যায়-নীতি আজ উঠে গেছে
আছে শুধু বোল
সত্যর মায়ে কান্দে বসে
নিয়ে শূন্য কোল।
(খ)
মিথ্যারা আজ রাজ্য চালায়
শক্ত বাহুর বলে
গরীব-দুঃখির বুক ভেসে যায়
অথই চোখের জলে।
(গ)
মানবতা মান হারিয়ে——–
লাজে লুকায় মুখ
অত্যাচারী মানুয়েরা———
আগলে চলে বুক।
(ঘ)
দেশের আইন অন্ধ কালা
বে-আইনের কাছে
অবিচার তাই মুক্ত হাওয়ায়
কোমর দুলায় নাচে।
(ঙ)
দুর্নীতি যে দিনে-দিনে——-
আকাশ ছুতে চায়
সরকারি সব দফতরেতে
তারে দেখা যায়।
(চ)
স্কুল, কলেজ, হাসপাতালে
সব খানেতে ঘুষ
অর্থ লোভে সবার যেন
হারায় যাচ্ছে হুঁশ।
(ছ)
বিত্তশালী লোকেরা আজ
সবার ভগবান
তাদের বলে চলছে যে তাই
দেশের বর্তমান।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।