ঢাকাMonday , 31 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: একটি শীতের ভোর

admin
December 31, 2018 8:20 pm
Link Copied!

দুর ছাই! তুর তুর কাঁপে পৌউষের হীমবুড়ি,
কাথাঁ কম্বল বা লেপ দিয়ে মুড়ি।
তাড়া দেয় কাকা নিস না কুটোঁ,
উপোষ যাবে গোয়াঁলের গরুগুলো।
দাদু বলে দে না আগুন ধরিয়ে,
হাতদুটো আগুনের চুড়ায় ধরে এগিয়ে।
কম্পিত স্বরে শুধায়,
দেখ তো খেজুর রস কি এসেছে?
কাঁচা রস খাবে ছোট বোনটি আমার জিদ ধরেছে।
মা হাঁকে, ওরে খোকা তোর কি হয়নি ভোর ?
লেপের নিচে বই হাতে ঝিমুয়-
কুঁড়ে বড় ভাইটি মোর।
সকালের খাবার নিয়ে বসে আছে মা
ঠান্ডা রসের পিঠাপুলি,
স্কুলের সময় যায় চলি কেন না-
কুয়াশাঁর চাদর ভেদিয়া পৌঁছায়নি অরুনাবলী।
এরই মাঝে ধানের বোঝা নামে উঠোনে,
খেজুরের গুড় গন্ধ ছাড়ে উনুঁনে।
খড়ের আগুন নিভিয়ে-
উনুঁনের পাশে ছুটে যাই,
আহ! কি যে মজা খেতে গরম গুড়ের চাঁই।
ধীরে ধীরে সূর্যদেব কাদোঁ কাদোঁ চোখে চায়,
আমাদের দুষ্টামী আর ব্যস্ত গ্রাম জীবিকায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।