একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর আসনে বিপুল ভোটে নির্বাচিত করায় সাধারণ ভোটার, দলীয় নেতা-কর্মী এবং সমর্থকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিবৃতিতে তিনি বলেন, আমি নির্বাচনী এলাকার মানুষের কাছে আবারও ঋণী হয়ে গেলাম। এ বিজয় স্বাধীনতার পক্ষের বিজয়, এ বিজয় উন্নয়নের বিজয়, এ বিজয় স্বাধীনতা বিরোধীদের প্রত্যাখ্যান করে কলঙ্কমুক্ত হওয়ার বিজয় বলে উল্লেখ করে তিনি সাতক্ষীরাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
